রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদইন্টারভিউআমরা রাজনীতি করি দেশের জন্য, দেশের মানুষের জন্য : জয়

আমরা রাজনীতি করি দেশের জন্য, দেশের মানুষের জন্য : জয়

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘আওয়ামী লীগে যারা রাজনীতি করতে আসেন তারা দেশের জন্য রাজনীতি করতে আসেন। আমরা রাজনীতি করি দেশের জন্য,  দেশের মানুষের জন্য।’

শনিবার সময় টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। জয় বলেন, ‘সরকার গঠনের পর আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার হয়েছে। তবে আমরা এসব অপপ্রচার কাটিয়ে উঠতে পেরেছি  এবং কাজ করেছি। নির্বাচনের সময় আওয়ামী লীগ এখন সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ।’

তিনি দাবি করে বলেন, ‘আজ বাংলাদেশে প্রায় লোডশেডিং শেষ হয়ে গেছে। নির্বাচনী ইশতেহারের প্রায় ৯০ ভাগ আমরা পূরণ করেছি। ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক করেছি। হলমার্ক  ও ডেসটিনি হাওয়া ভবনের প্রতিষ্ঠান। আমরা এসব প্রতিষ্ঠানের মালিকদের গ্রেফতার করেছি।’ জয় বলেন, ‘আমার কোনো হাওয়া ভবন নেই। কোনো অফিসও নেই।’

প্রধানমন্ত্রীর পুত্র দাবি করে বলেন, ‘আমরা সাড়ে চার হাজার ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র করেছি। আমাদের স্বপ্নটা হলো একটি ডিজিটাল বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, সোনার বাংলা গড়া। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে তরুণদের আগ্রহ বেশি। তবে ডিজিটাল ডিভাইড আমরা হতে দেবো না। গ্রামের ছেলেরাও যাতে কম্পিউটার পায় সে ব্যবস্থা আমরা করে দিয়েছি।’ তিনি বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে দেশে ফোর জি চলে আসবে এবং ২০২১ সালের মধ্যে আইটি খাতের আয় গার্মেন্ট সেক্টরের সমান হবে। জয় বলেন, ‘আমাদের রেমিটেন্স ও ফরেইন রিজার্ভ চার গুণ হয়েছে। আর আয়ও বেড়েছে। এজন্য খরচ বেশি করতে পারছি।’

তিনি বলেন, ‘আমাদের স্বপ্ন আছে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য তরুণ সমাজকে বলব, নৌকা মার্কায় ভোট দিন।’

আরও পড়ুন

সর্বশেষ