শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে খুন হওয়া ছাত্রের বান্ধবী আটক

চট্টগ্রামে খুন হওয়া ছাত্রের বান্ধবী আটক

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

নগরীর চকবাজার এল‍াকায় ছুরিকাঘাতে রফিকুল ইসলাম তৌফিক (২৪) নামে বেসরকারী পলিটেকনিক ইনস্টিউটের এক ছাত্র খুনের ঘটনায় তার বান্ধবী জুঁইকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় জুঁইকে পটিয়া থেকে আটক করে চকবাজার থানায় নিয়ে আসা হয়েছে।

আটক অভিযানে নেতৃত্বদানকারী নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) মোস্তাক আহমেদ বলেন, ‘প্রাথমিকভাবে আমরা তথ্য পেয়েছি, বান্ধবী জুঁই তৌফিকের সঙ্গে সম্পর্ক থাকা অবস্থায়ই অন্য ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। ওই ছেলের সঙ্গে পরিকল্পনা করেই তৌফিককে খুন করা হয়েছে। আমরা জুঁইকে জিজ্ঞাসাবাদ করে এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করব।’

নিহত তৌফিক নগরীর মুরাদপুরে অবস্থিত বেসরকারি শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি চন্দনাইশ উপজেলার মো. শামসুল ইসলামের ছেলে।

শনিবার বিকেল ৩টার দিকে বান্ধবীর সঙ্গে চমেক ছাত্রাবাসের পূর্ব গেইট দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তৌফিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তার সঙ্গে থাকা বান্ধবীও পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তৌফিককে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বান্ধবীও পালিয়ে যাওয়ায় পুলিশের মধ্যে সন্দেহ জন্মে। বিকেলেই বান্ধবীকে ধরতে নগরী ও জেলার বিভিন্ন জায়গায় অভিযান শুরু করে পুলিশ। সন্ধ্যার দিকে তাকে পটিয়া থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ