শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন চট্টগ্রামে ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন

চট্টগ্রামে ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

নগরীর চকবাজার থানার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রবাসের পূর্বগেইটের সামনে ছুরিকাঘাত করে রফিকুল ইসলাম তৌফিক (২৪) নামে এক বেসরকারি পলিটেকনিক ছাত্রকে খুন করেছে দূর্বৃত্তরা।

শনিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত তৌফিক নগরীর মুরাদপুরে অবস্থিত বেসরকারি শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি চন্দনাইশ উপজেলার মো. শামসুল ইসলামের ছেলে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিক আহমেদ  জানান, তৌফিকের সাথে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার সঙ্গে চমেক ছাত্রাবাসের পূর্ব গেইট দিয়ে যাওয়ার সময় দূর্বৃত্তরা তৌফিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তৌফিককে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি বলেন,‘কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তৌফিকরা দুই ভাই-বোন। এদের মধ্যে তৌফিকই বড়। তাদের গ্রামের বাড়ি চন্দনাইশ হলেও স্বপরিবারে নগরীর মুরাদপুরের মোহাম্মদপুর আবাসিক এলাকায় থাকেন বলে জানান তৌফিকের বাবা শামসুল ইসলাম জানান।

আরও পড়ুন

সর্বশেষ