বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিননিজস্ব বাস সার্ভিস চালু করেছে সাদার্ন ইউনিভার্সিটি

নিজস্ব বাস সার্ভিস চালু করেছে সাদার্ন ইউনিভার্সিটি

KDS SU Busশিক্ষার্থীদের যাতায়াত সুবিধায় নিজস্ব বাস সার্ভিস চালু করেছে সাদার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। ৪ ফেব্রুয়ারি বিকাল ৩টায় ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বাস সার্ভিসের উদ্বোধন করেন সাদার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান খলিলুর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতিটি মুহূর্ত মূল্যবান। তাদের সময়কে গুরুত্ব দিতে এ বাস সার্ভিস চালু করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা, উদ্যোক্তা ও প্রফেসর সরওয়ার জাহান, উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের শিক্ষকসহ শিক্ষার্থীরা।

আরও পড়ুন

সর্বশেষ