রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদবিনোদন সময়জিৎ-শুভশ্রীর সিক্যুয়েলে প্রেমের তোড়জোড়!

জিৎ-শুভশ্রীর সিক্যুয়েলে প্রেমের তোড়জোড়!

বিনোদন ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

এই তো দিনকয়েক আগেই জুটি বেঁধেছিলেন তারা। তারপর সেই জুটির নতুন ছবির ধুমধাম করে প্রোমোশন, তার কিছুদিন পরেই ছবির গানে শহরবাসীর চোখের ঘুম উড়ে যাওয়া আর সেই গান পাড়ায় পাড়ায় বাজতে থাকা, তারপর সেই মেগা ছবি রিলিজ… ব্যস! জিৎ-শুভশ্রী অভিনীত ‘বস’ ছবিটি একেবারে সফল। মুক্তির দিন কয়েকের মধ্যেই ব অফিসে একেবারে সাড়া ফেলে ভারতের পশ্চিমবঙ্গের অন্য সব বাংলা ছবির রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল ‘বস’। রীতিমতো ছাপ ফেলেছিল দর্শকের মনেও। দর্শক এখন সেই রেশ কাটাতে পারছেন না কিছুতেই। ‘ঝিনকুড়াকুর নাককুড়াকুর’ গানটির ধুন মনছাড়া করতে না পেরেই দর্শকের চাহিদা অতএব আরো একটু বেশি কিছু। সেই রেশ অবশ্য কাটাতে পারছেন না জিৎ-শুভশ্রীও। দর্শকদের চাহিদার সুযোগটাকেই কাজে লাগাতে তাই ফের কোমর বেঁধে লাগলেন তারা। শুরু করলেন ‘বস’ ছবির সিক্যুয়েলে প্রেমের তোড়জোড়!

সিক্যুয়েল ছবির কনসেপ্ট এখন আর বাংলা ছবির বাজারে নতুন কিছু নয়। এর আগে ‘খোকাবাবু’, ‘পাগলু’ সিরিজের সিক্যুয়েল ছবি ভালো ব্যবসাও দিয়েছে প্রযোজককে। তাই আর দেরি না-করে জিৎ-ও এগোলেন সিক্যুয়েলের ভেঞ্চারে। অফিসিয়ালি জানিয়েও দিলেন ছবির সিক্যুয়েল নিয়ে ভাবনাচিন্তার কথা। কথাও দিলেন যে, তার জন্য খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না দর্শকদের। যতটা সম্ভব তাড়াতাড়িই মুক্তি পাবে ‘বস’-এর দ্বিতীয় ভাগ। তা, প্রিয় ছবির সিক্যুয়েলের এমন খবরে সারা শহর জুড়েই ছড়িয়ে পড়েছে খুশির মেজাজ। এই প্রথম কোনো বাংলা ছবি মুক্তির এত তাড়াতাড়িই ঘোষণা করা হল তার সিক্যুয়েলের খবর। জিৎ, শুভশ্রী, বাবা যাদবের তাই আপাতত দম ফেলারও ফুরত নেই। তবে এই সিক্যুয়েল কোনো দক্ষিণী ছবির রিমেক হবে না। বদলে ছবিটির প্রথম ভাগের এটেনশন হবে বলা যেতেই পারে। [জিৎ ও ভশ্রী]

এই শুভ খবর পাওয়ার পরে বলাই বাহুল্য বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে ছবিটিকে ঘিরে। এই যেমন, ছবিটিতে খাস লোকেশন হিসেবে দেখা যাবে কোন কোন জায়গাকে? সঙ্গে রয়েছে আরো এক বেয়াড়া কৌতূহল- প্রথমটার মতোই ব অফিসে বাজিমাত করতে পারবে তো ‘বস ২’, নিজস্ব স্টোরিলাইন দিয়ে? আগে তো ছবির শ্যুটিং শুরু হোক, তারপর না-হয় সময়ই সব কৌতূহলের জবাব দেবে।

আরও পড়ুন

সর্বশেষ