সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদটপসহিংসতা সৃষ্টি এবং সন্ত্রাসের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে : ফখরুল

সহিংসতা সৃষ্টি এবং সন্ত্রাসের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টি এবং সন্ত্রাসের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ ও প্রশাসন বর্তমানে গণশত্রুতে পরিণত হয়েছে। শনিবার সকালে নির্বাচন পরবর্তী সহিংসতায় নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষিত নারীকে দেখতে যাওয়ার পথে যাত্রাবিরতিকালে কুমিল্লার আলেখারচরে এক হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন  মির্জা ফখরুল।

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র বলেন, ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হলো আবারও এবং এ ভোটের অধিকার কেড়ে নেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের প্রশাসন সম্পূর্ণভাবে তারা এখন গণশত্রুতে পরিণত হয়েছে।

এই নির্বাচনের পূর্বের সহিংসতা, নির্বাচনের দিনের সহিংসতা ও পরবর্তী সহিংসতার মধ্য দিয়ে আজকে গোটা বাংলাদেশে (সরকারদলীয়রা) একটা সহিংস ত্রাস, একটা নৈরাজ্য সৃষ্টি করেছে। আমরা দেখেছি তারই ফলশ্রুতিতে নোয়াখালীতে আমাদের একজন বোন, তিনি ধর্ষিত হয়েছেন। আমরা এর নিন্দা জানিয়েছি। এ সহিংসতা প্রতিরোধ করতে হবে। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি । এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেএসডির আ স ম আব্দুর রব, বিএনপির আব্দুল আওয়াল মিন্টু, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ঐক্যফ্রন্ট ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ