সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিননির্বাচনের পর প্রথম শুক্রবারও ভূমি প্রতিমন্ত্রী জাবেদ নিজ নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে...

নির্বাচনের পর প্রথম শুক্রবারও ভূমি প্রতিমন্ত্রী জাবেদ নিজ নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে সময় কাটিয়েছেন

২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নিজ নির্বাচনী এলাকা আনোয়ারা-কর্ণফুলীর কোন না কোন গ্রামে হাজির হয়ে জুমার নামাজ আদায় করেন। এসময় তিনি এলাকাবাসীর খোঁজ খবর নেওয়ার পাশাপাশি উন্নয়ন কর্মকান্ডের সরেজমিন পরিদর্শন করেন। বৃহস্পতিবার সংসদ সদস্য হিসাবে শপথ নেওয়ার পরদিনই জাবেদ নিজের নির্বাচনী এলাকায় চলে আসেন।

নামাজ আদায়ের পর এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, আগামী পাঁচ বছরে আনোয়ারা-কর্ণফুলী উপজেলা উপশহরে পরিণত হবে। সব এলাকায় সুষম উন্নয়নের উপর নজর দেওয়া হবে। কেউ অন্যায় করলে সে যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে না।

FB_IMG_1546596029849এসময় কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, থানা যুব লীগের সভাপতি সোলায়মান তালুকদার, উপজেলা আ`লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন হায়দার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদ, সাংগঠনিক সম্পাদক এএম বাবুল সহ স্থানীয় চেয়ারম্যানবৃন্দ।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর ২৯৯ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে নৌকার প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ পেয়েছেন দুই লাখ ৩৭ হাজার ৫৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সরওয়ার জামাল নিজাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৫৩ ভোট। এখানে মোট ভোটার ছিল তিন লাখ ১০ হাজার ৪৬৬ জন।

আরও পড়ুন

সর্বশেষ