রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনউন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও সাইফুজ্জামান জাবেদকে বিজয়ী করার আহবান

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও সাইফুজ্জামান জাবেদকে বিজয়ী করার আহবান

FB_IMG_1545762160413

চট্টগ্রাম-১৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পক্ষে গণসংযোগ করেছেন ইউসিবি’র পরিচালক ও আখতারুজ্জামান চৌধুরীর কনিষ্ট সন্তান, তরুণ উদ্দোক্তা আসিফুজ্জামান চৌধুরী জিমি।
আজ ২৫ ডিসেম্বর কর্ণফুলীর উপজেলার বড়উঠান, খতিব পাড়া , কুলাল পাড়া , পূব পাড়া, চৌধুরী বাড়ীতে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পক্ষে উঠান বৈঠক করেন চৌধুরী জিমি।

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ভোটাদের কাছে তুলে ৩০ তারিখ নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানানো হয়। বিজয়ের মাসে আবারও নৌকার বিজয় হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, ডিসেম্বর আওয়ামী লীগের বিজয়ের মাস, নৌকার বিজয়ের মাস। এ বিজয়ের মাসে আপনাদের কাছে নৌকা মার্কার পক্ষে ভোট চাইতে এসেছি। এই নৌকা বাংলাদেশের উন্নয়নের প্রতীক, সমৃদ্ধির প্রতীক।

mde

সাইফুজ্জামান চৌধুরীর হাতেই অত্র এলাকার দীর্ঘদিনের স্বপ্ন কর্ণফুলী উপজেলায় উন্নতি হয়েছে। তিনি আনোয়ারা-কর্ণফুলীতে ২০ হাজার কোটির উন্নয়ন করেছেন। এই ধারা অব্যাহত রাখতে আবারও ৩০ তারিখ নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আওয়ামী লীগকে ভোট দিন।

এ সময় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, আওয়ামী লীগ নেতা সাজ্জাদ আলী খান মিঠু, এস এম হোসেন ,আব্দুল মান্নান , ব্যাংকার আব্দুল করিম, কায়সারজ্জামান খান ফারুক, উওর জেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য হাসিবুন সোয়াদ সাকিব, ওয়াহিদুজ্জামান চৌধুরী, আবুল কালাম, ডা: জমির, হাজী নুরুচ্ছাফা, হাজী ফরিদ আহমদ, আসিয়র রহমান, সোহেল ইব্রাহিম, পিয়াস, জিকু, আলী নুর, দেলওয়ার, মাবুদ, মইনউ, জহির উদ্দিন টিপু, পলাশ, মিহাত, তুষার, আজাদ, সাকিব, রাহী, সরওয়ার, রাকীব, এজাজ , রিফাত, মিন্টু, মিসবাহউদ্দিন খান, সাদ আল আলম সহ আরো অনেকে ।

আরও পড়ুন

সর্বশেষ