পটিয়ায় আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর ১৬৮তম শাখা সোমবার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন প্রধান অতিথি কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এর সভাপতি খলিলুর রহমান। পটিয়া আওয়ামী সুপার মার্কেটে ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাভু’র সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন পটিয়ার এমপি সামশুল হক চৌধুরী, এআইবিএল ক্যাপিটেল ম্যানেজমেন্ট লি. এর চেয়ারম্যান আহমেদুল হক, পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল হাসান, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌরসভা ৪নং ওয়ার্ড কাউন্সিলর গোফরান রানা, পটিয়া ইন্দ্রপুল লবণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক আল্লাই, পটিয়া আল-জামিয়াতুল ইসলামীয়ার মাদ্রাসার মুহতামিম আব্দুল হালিম বোখারী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাবীব উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট জালাল আহমদ, শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে খলিলুর রহমান বলেন, পটিয়ায় আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন শাখা খোলায় ব্যাংক কর্তৃপক্ষকে থেকে ধন্যবাদ জানান। শরীয়ত ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে ব্যাংক কর্তৃপক্ষের উদ্যোগের প্রসংসা করেন। এ ব্যাংকের পরিচালনা পরিষদের বেশিরভাগ পরিচালক পটিয়ার লোক। তাই পটিয়াবাসীকে এ ব্যাংক নিজেদের ব্যাংক মনে করে টাকা লেনদেন করার আহ্বান জানান তিনি। ব্যবসায়ীদের ক্ষুদ্র কুটির শিল্পসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সহজ শর্তে ঋণ প্রদানের জন্য ব্যাংক কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান।
ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল আলাফাহ্ ইসলামী ব্যাংক। ব্যাংকের সকল শাখায় শরীয়াহ ভিত্তিক সর্বোচ্চ গ্রাহক সেবার নিশ্চিত দেন। ইসলামী ব্যাংকিং ব্যাবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমাণে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল আরাফাহ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নের সহযোগী হবে।
পটিয়ায় আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৬৮তম শাখা উদ্বোধন



