মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েরেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে স্বাস্থ্যকর্মীদের Violence Prevention and Response প্রশিক্ষণ অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে স্বাস্থ্যকর্মীদের Violence Prevention and Response প্রশিক্ষণ অনুষ্ঠিত

BDRCS PICTURE (01)বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস (আইএফআরসি) এর সহযোগিতায় ৩ দিনব্যাপী রেড ক্রিসেন্টের স্বাস্থকর্মীদের Violence Prevention and Response প্রশিক্ষণ সোসাইটির জাতীয় দপ্তরস্থ ট্রেনিং রুমে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত রেড ক্রিসেন্ট মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্রে (সাতক্ষীরা, খুলনা,বরিশাল ও ঢাকা) কর্মরত ২৪ জন মিডওয়াইফ, কমিউনিটি হেলথ্ প্রমোটর্স অংশগ্রহণ করে। আজ ২৪ ডিসেম্বর সোমবার বিকেলে সমাপ্ত হয় ৩ দিনব্যাপী চলা এই প্রশিক্ষণ।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাননীয় ট্রেজারার এ্যাডভোকেট তৌহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সম্মানিত সদস্য লুৎফুর রহমান চৌধুরী হেলাল ও মিজ রাজিয়া সুলতানা লুনা। বক্তব্যে রাখেন, সোসাইটির তহবিল সংগ্রহ বিভাগের পরিচালক ইনচার্জ জনাব মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগে দায়িত্বরত উপ-পরিচালক ডা: শাহানা জাফর।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের ৪টি জেলায় নতুন একটি কার্যক্রম শুরু করতে যাচ্ছে। যার মাধ্যমে মা ও শিশুরা সুরক্ষা পাবে।

আরও পড়ুন

সর্বশেষ