মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়জেএসসি-জেডিসিতে পাস ৮৫.৮৩ শতাংশ

জেএসসি-জেডিসিতে পাস ৮৫.৮৩ শতাংশ

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এবার সারাদেশে জেএসসিতে পাসের হার ৮৫ দশমিক ২৮ শতাংশ, আর জেডিসিতে এ হার ৮৯ দশমিক ০৪ শতাংশ। দুই পরীক্ষা মিলিয়ে পাসের হার ৮৫ দশমিক ৮৩ শতাংশ। এরমধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন শিক্ষার্থী।

 ২৪ ডিসেম্বর সকাল ১০টার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয় ও ১টায় গণশিক্ষা মন্ত্রণালয় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফল প্রকাশ করবে। পরে শিক্ষার্থীরা ফল জানতে পারবে।  গত বছর প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় পাস করেছিল ৯৫ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী, আর জেএসসি-জেডিসি পরীক্ষায় পাসের হার ছিল ৮৩ দশমিক ৬৫ শতাংশ।
গত ১৮ নভেম্বর শুরু হয়ে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শেষ হয় ২৬ নভেম্বর। আর জেএসসি ও জেডিসি পরীক্ষা ১ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ১৫ নভেম্বর।
আরও পড়ুন

সর্বশেষ