শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন১৪৪টি কেন্দ্রতে ইভিএমে পরীক্ষামূলক ভোট গ্রহণ শুরু

১৪৪টি কেন্দ্রতে ইভিএমে পরীক্ষামূলক ভোট গ্রহণ শুরু

চট্টগ্রাম -৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে ১৪৪টি কেন্দ্রতে ইভিএমে পরীক্ষামূলক ভোট গ্রহণ শুরু হয়েছে। ১৮ ডিসেম্বর সকাল ১১ টায় এ ভোট গ্রহণ শুরু হয়। ইভিয়েমে ভোট দিতে আসা বেসরকারি চাকরিজীবী সাকিবুল হাসান বলেন, ইভিয়েমে কিভাবে ভোট দিতে হবে সেটা জানতে কেন্দ্রে এসেছি।এখানে এসে দেখতে পাই পরীক্ষামূলক ভোট চলছে, তাই আমিও এই প্রথম ইভিএমে ভোট দিলাম। জান্নাত আরা সুমি নামে এক শিক্ষার্থী বলেন, ইভিএমে ভোটের বিষয়ে বেশি অগ্রহ তার। তাই কেন্দ্রতে পরীক্ষামূলক ভোট দিতে আসলাম। ইভিএমে ভোট দেয়া কঠিন বিষয় নয়।

কোতোয়ালী থানা নির্বাচন কর্মকর্তা মরুল হাসান বলেন, আজ ৯টি ভোট কেন্দ্রে স্কুলে ভর্তি পরীক্ষা থাকায় পরীক্ষামূলক ভোট সাময়িক বন্ধ ছিল। পরীক্ষার পর আমরা সেসব কেন্দ্রে পরীক্ষামূলক গ্রহণ শুরু করি। এ ভোট গ্রহণ চলবে ১৮ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত। চট্টগ্রাম-৯ আসনে ১৪৪টি ভোট কেন্দ্রে প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ চলবে।

আরও পড়ুন

সর্বশেষ