শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনরফিক আহমদ এর ভারত-বাংলা ফ্রেন্ডশীপ অ্যাওয়ার্ড ২০১৮ অর্জন

রফিক আহমদ এর ভারত-বাংলা ফ্রেন্ডশীপ অ্যাওয়ার্ড ২০১৮ অর্জন

1(2)আর্থ-সামজিক উন্নয়নে অবদান রাখায় মমতা’র প্রধান নির্বাহী ও সাবেক লায়ন্স গভর্নর আলহাজ্ব রফিক আহমদ ভারত-বাংলা ফ্রেন্ডশীপ অ্যাওয়ার্ড ২০১৮ অর্জন করেন। সার্ক কালচারাল সোসাইটি (ভারত)’র উদ্যোগে গত ১৭ই নভেম্বর কলকাতার দি অবেরই গ্রান্ড হোটেলে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ পুরষ্কারে ভুষিত হন তিনি।
উল্লেখ্য, সমাজ সেবায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ লায়ন আলহাজ্ব রফিক আহমেদ ১৯৯১ সালে সমাজ কল্যান পরিষদ কর্তৃক শ্রেষ্ঠ সমাজ সেবক হিসেবে স্বর্ন পদক অর্জনের বিরল কৃতিত্ত্বের অধিকারী। ২০০২ সালে তিনি সমাজ সেবা অধিদপ্তর তাঁকে শ্রেষ্ঠ সমাজসেবা পদকে ভূষিত করেন। সমাজ সেবক হিসেবে তিনি ইউনোস্কো পুরষ্কার ও লায়ন্স ক্লাব কর্তৃক স্বর্ণপদকে ভূষিত হন। এছাড়া তিনি মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার ২০১৫, বাংলার ডাক বিজনেজ পদক ২০১৫, নজরুল পদক ২০১৫, বাংলারিপোর্ট পদক ২০১৬, শেরে বাংলা স্মৃতি পদক ২০১৭, কাজী নজরুল ইসলাম সম্মাননা ২০১৭, দানবীর হাজী মুহম্মদ মহসীন সম্মাননা পদক ২০১৭ পুরস্কার সহ বিভিন্ন পদকে ভূষিত হন।
মমতার প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহমদ ভারত-বাংলা ফ্রেন্ডশীপ অ্যাওয়ার্ড ২০১৮ অর্জন করায় মমতার নির্বাহী, উপদেষ্টা ও উন্নয়ন কমিটি, সাধারন পরিষদ সহ সকলস্তরের কর্মকর্তা- কর্মীদের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ