শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়রায়ের অনুলিপি চেয়ে কাদের মোল্লার আবেদন

রায়ের অনুলিপি চেয়ে কাদের মোল্লার আবেদন

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে ফাঁসির দণ্ড দিয়ে দেওয়া সংক্ষিপ্ত রায়ের অনুলিপি চেয়ে আবেদন করেছেন আসামিপক্ষ। মঙ্গলবার বিকালে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন কাদের মোল্লার আইনজীবী অ্যাডভোকেট শিশির মুনীর।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মঙ্গলবার আবদুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বাড়িয়ে চূড়ান্ত এ রায় প্রদান করেন সর্বোচ্চ আদালত।

বুধবার সকালে টেলিফোনে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মুনীর সাংবাদিকদের জানান, সংক্ষিপ্ত রায়ের অনুলিপি পেলে রায় কার্যকর স্থগিত চেয়ে আবেদন করা হবে। এরপর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ