শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদআরো খবর......রায়ে নীরব বিএনপি

রায়ে নীরব বিএনপি

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের হতে হবে এমন দাবি করলেও কাদের মোল্লার ফাঁসির রায়ের পর এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায় নি বিএনপি। মঙ্গলবার সকালে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির আদেশ দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এ রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির নীতি নির্ধারক থেকে শুরু করে মধ্যম সারির নেতাদের সঙ্গে যোগযোগ করা হলে অনেকেই এ ব্যাপারে কথা বলতে নারাজ। এছাড়া অনেকের মোবাইল ফোন তাদের ব্যক্তিগত সহকারী রিসিভ করে বলছেন স্যার বাইরে আছেন।

যদিও এ বিচার নিয়ে স্বচ্ছ ও আন্তর্জাতিক মান বজায় রাখার দাবি তোলা হয়েছিল দলটির পক্ষ থেকে। তাদের দাবি ছিল যুদ্ধাপরাধীদের বিচারের নামে যাতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য না থাকে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিষ্টার রফিকুল ইসলাম  বলেন, ‘একজন আইনজীবি হয়ে আপিল বিভাগের রায়ের উপর বক্তব্য দেওয়ার এখতিয়ার নেই। তবে আইন সংশোধন করার আগে কাদের মোল্লার রায় হয়েছিল, বর্তমান আইন তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এখন আসামী পক্ষ চাইলে রিভিউ করতে পারবে।’

 বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ঢাকারিপোর্টটোয়েন্টিফোর বলেন, ‘প্রথমে একটা রায় হলো, এখন তা আবার পরিবর্তন করা হলো। দেখা যাক রায় পুনর্বিবেচনার কোনো সুযোগ থাকলে আবার কোনো পরির্তন আসে কী না।’ এ রায়ের ব্যাপারে বিএনপির কোনো প্রতিক্রিয়া আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এতোটুকুই আর কিছুই বলব না।’

 ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন  বলেন, ‘কাদের মোল্লার রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। জাতি আজ কলঙ্ক মুক্ত হয়েছে। নতুন প্রজন্মের আশা, চাওয়া, পাওয়া প্রতিফলিত হয়েছে।’

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেওয়া যাবজ্জীবন কারাদন্ডাদেশের রায়ের বিরুদ্ধে করা রাষ্ট্র ও আসামিপক্ষের আপিল মামলার রায়টি মঙ্গলবার ঘোষণা করেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ। বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী

আরও পড়ুন

সর্বশেষ