শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনশাহ আমানত বিমানবন্দরে ৪০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

শাহ আমানত বিমানবন্দরে ৪০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। ৮ অক্টোবর সকাল ৬ টার দিকে বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটির ওভারহেড সেলফে প্লাস্টিকের শপিং ব্যাগে ৮টি প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ছিলো স্বর্ণের বারগুলো। চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজি-১৪৮ ফ্লাইটটি শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে কাস্টমস রামেজিং করে বিমানের ওভারহেড সেলফ থেকে একটি প্লাস্টিক ব্যাগ পাওয়া যায়। স্বর্ণের বারগুলোর ওজন ৯৩৩ দশমিক ১২ গ্রাম এবং আনুমানিক মূল্য  ৪০ লাখ টাকা। দাবিদার না থাকায় স্বর্ণগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ