রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন২১ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

২১ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নগরীর কর্ণফুলী থানাধীন কলেজ বাজার এলাকায় অভিযান চালিয়ে এসআলম সার্ভিসের একটি বাস থেকে ২১ হাজার ২শ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। ৭ অক্টোবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন কলেজ বাজারস্থ তৈয়বীয়া এন্ড সালেহ সুপার মার্কেটের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করে র‌্যাব। এসময় কক্সবাজার হতে ঢাকাগামী এসআলম পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১-০৫৮৩) বাসটি তল্লাশি করে ২১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব সদস্যরা।  উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৫ লক্ষ ৫০ হাজার টাকা বলে  জানিয়েছে র‌্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে র‌্যাব বাসটির ড্রাইভার অহিদুল আলম ( ৪৬), হেলপার মো. আশরাফ আলী (৪২) কে আটক করে।  ড্রাইভার আহিদুল আলম সাতকানিয়া উপজেলার মৈইশ্যামোড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র এবং হেলপার অহিদুল আলম কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মরিচ্যা গ্রামের মৃত আবদুল মাজেদ শিকদারের পুত্র। উদ্ধারকৃত ইয়াবা এবং গ্রেফতারকৃত আসামিদের চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ