শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিক্সাকে ট্রাকের ধাক্কায় নিহত ৫

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিক্সাকে ট্রাকের ধাক্কায় নিহত ৫

মিরসরাই উপজেলার ঠাকুরদীঘি বাজারে ট্রাক চাপায় ৪ সিএনজি অটোরিকশা চালকসহ ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুই জন। ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিএনজি অটোরিকশা চালক শাহ আলম (৪০), দিদারুল আলম (৩৫), কামরুল ( ৪৫), মোশারফ (২৬) এবং অটোরিকশার যাত্রী মহিউদ্দিন (৬০)। আহতরা হলেন, অটোরিকশা যাত্রী দুই সহোদর লিটন ( ২৫) ও সোহেল (২২)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মিরসরাইয়ের ঠাকুরদীঘি বাজারে ঠাকুরদীঘি ঝুলনপোল লাইনের অটোরিকশা স্ট্যান্ডে সিএনজি অটোরিকশা চালকরা যাত্রীর অপেক্ষায় ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী কয়েল বোঝাই একটি ট্রাক  (ঢাকা মেট্রো ট-১৬৫২৩৫) মহাসড়কের পশ্চিম পাশে গিয়ে অটোরিকশা চালকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যায়। গুরুতর আহত অবস্থায় একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সীতাকুণ্ডে মারা যায় চালক মোশাররফ।

কুমিরা ইউনিটের স্টেশন অফিসার শামছুল আলম বলেন, লাশগুলো স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘাতক ট্রাকের ড্রাইভারকে স্থানীয়রা জোরারগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকটির চালক ঘুমন্ত অবস্থায় ছিলো। দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব বলেন, দুর্ঘটনায় ৪ জন অটোরিকশা চালকসহ ৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৩ জনের বাড়ি দূর্গাপুর, ১ জনের বাড়ি মিরসরাই সদর এবং ১ জনের বাড়ি ইছাখালী ইউনিয়নে।

আরও পড়ুন

সর্বশেষ