রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়সর্বোচ্চ রেমিটেন্স আহরণের জন্য অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক

সর্বোচ্চ রেমিটেন্স আহরণের জন্য অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২০১৭ সাIBBL Photo Remittance Awardলে সর্বোচ্চ বৈদেশিক রেমিটেন্স আহরণের জন্য বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড লাভ করেছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, এমপির নিকট থেকে ২০ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে এ পুরষ্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবির, অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব কামরুন নাহার আহমেদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আব্দুর রহিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইংপ্রধান হাসনে আলম সহ বিভিন্ন ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী ও প্রবাসীগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ