রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা উপলক্ষে যুক্তরাষ্ট্র আ'লীগ ও অঙ্গ সংগঠনের ব্যাপক প্রস্তুতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা উপলক্ষে যুক্তরাষ্ট্র আ’লীগ ও অঙ্গ সংগঠনের ব্যাপক প্রস্তুতি

আওয়ামী লীগ সভাপতি ও মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে উৎসবের আমেজে মেতে উঠেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। প্রবাসী বাংলাদেশিদের প্রাণকেন্দ্র নিউইয়র্কের জ্যাকসন হাইটস সকাল থেকে গভীর রাত পর্যন্ত থাকছে উৎসবমুখর। গভীর রাত পর্যন্ত চলছে সভা-সমাবেশ।

 FB_IMG_1537517522379
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে যাবেন। এদিন সন্ধ্যায় নিউইয়র্কের হিলটন হোটেলে মাননীয়  প্রধানমন্ত্রীকে সার্বজনীন গণসংর্ধনা দেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। গণসংবর্ধনা সফল করতে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্নসাধারন সম্পাদক নিজাম চৌধুরী জানান, অতীতের যেকোনো সময়ের চেয়ে মাননীয়  প্রধানমন্ত্রীর এবারের গণসংবর্ধনা প্রবাসীদের কাছে অধিক গুরুত্বপূর্ণ। কারণ মাননীয়  প্রধানমন্ত্রীর ঝুলিতে অসংখ্য সাফল্য রয়েছে। এবারের সংবর্ধনার থিম হবে সেই সাফল্যকে ঘিরেই। প্রধানমন্ত্রীর সংবর্ধনা মঞ্চে ফুটিয়ে তোলা হবে সাফল্যের বর্ণিল রেখা।
তিনি আরো বলেন, দেশ পরিচালনায় দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দক্ষতা ও অর্জন বিশ্বব্যাপী প্রশংসিত। বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল। তাই আমরা আমাদের মাননীয়  প্রধানমন্ত্রীকে এ বছর বর্ণাঢ্য সংবর্ধনা দিতে চাই।
FB_IMG_1537517547795নিজাম চৌধুরী জানান, সংবর্ধনা সফল করতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে নেতা-কর্মীরা দিন-রাত পরিশ্রম করছেন। প্রায় প্রতিদিনই সংগঠনের যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের নেতৃবৃন্দের সঙ্গে সভা-সমাবেশ হচ্ছে। এছাড়াও জনাব-নিজাম চৌধুরী সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংবর্ধনা সফল করতে সকলের প্রতি আহবান জানান ।
আরও পড়ুন

সর্বশেষ