শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন'হাসিনা রেল কিনেন, খালেদা পোড়ান' : রেলমন্ত্রী

‘হাসিনা রেল কিনেন, খালেদা পোড়ান’ : রেলমন্ত্রী

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

রেলমন্ত্রী মোহাম্মদ মজিবুল হক বলেছেন, শেখ হাছিনা বিদেশ থেকে রেল ও ইঞ্জিন কিনে আনেন আর খালেদা জিয়া ও জামায়াত-শিবির তা আগুনে পোড়ান।

রোববার দুপুরে নোয়াখালী-কুমিল্লা রুটে নোয়াখালীর সোনাপুরে তিনবগি বিশিষ্ট ডিজেল ইলেকট্রনিক কমিউটার মাল্টিপল (ড্যামো) ট্রেন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।  রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সুনীল চন্দ্র পালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল কমির চৌধুরী।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সামছুদ্দিন জেহান, পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ, জেলা পুলিশ সুপার মো. আনিছুর রহমান পিপিএম, প্রকৌশলী মো. আবু তাহের প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সবুজ পতাকা উড়িয়ে নোয়াখালী-কুমিল্লা রুটে নতুন এ ড্যামো ট্রেনের উদ্বোধন করেন।

আরও পড়ুন

সর্বশেষ