নগরের বায়েজিদ থানার অক্সিজেন মোড় এলাকায় কেডিএসের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পোশাক কারখানার ড্রাই মেশিন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ০৫ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের সহকারী পরিচালক জসীম উদ্দিন বলেন, কেডিএসের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের খবরে কালুরঘাট ও বায়েজিদ ফায়ার স্টেশনের ৪টি গাড়ি ঘটনাস্থলে গেছে। কালুরঘাট ফায়ার স্টেশনের কর্মকর্তা অজিত চাকমার নেতৃত্বে আগুন নির্বাপনে চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।



