শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়শাহজালালে বিপুল পরিমাণ বিদেশি ওষুধ জব্দ

শাহজালালে বিপুল পরিমাণ বিদেশি ওষুধ জব্দ

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬ প্রকারের বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বিদেশি ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। এ ওধুষের বাজার মূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা। সোমবার রাতে অভিযান চালিয়ে সৌদি আরবের জেদ্দা থেকে আমদানিকালে ওই বিদেশি ওষুধ জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম এ খবর নিশ্চিত করে সাংবাদিকদের জানান, সোমবার সন্ধ্যায় সৌদি আরব থেকে ছেড়ে আসা এসভি ৮০৮ হজযাত্রী বহনকারী ফ্লাইটটি অবতরণ করার পর গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা অভিযান পরিচালনা করে। এমন তথ্যের ভিত্তিতে গোপনে ৮নম্বর লাগেজ বেল্টে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা দল। এসময় হজযাত্রীরা তাদের লাগেজ সংগ্রহ করে চলে গেলেও মালিকবিহীন অবস্থায় একটি ট্রলিতে দু’টি লাগেজ পড়ে থাকতে দেখে গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। পরে রাতেই ওই লাগেজ দু’টি ব্যাগেজ বেল্ট থেকে এনে সব সংস্থার উপস্থিতে খুলে মোট ১৬ আইটেমের আমদানি-নিয়ন্ত্রিত ও আমদানি-নিষিদ্ধ ওষুধ পাওয়া যায়। পণ্যের শুল্ককরসহ জব্দ করা ওষুধের মূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা।

আরও পড়ুন

সর্বশেষ