মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদখেলার সময়সারা দেশে শুরু বঙ্গবন্ধু গোল্ডকাপ

সারা দেশে শুরু বঙ্গবন্ধু গোল্ডকাপ

প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করার লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার নেত্রোকোনার বারহাট্টা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হয় আন্তঃইউনিয়ন পর্যায়ের খেলা।

প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। নেত্রকোনা জেলা প্রশাসন ও বারহাট্টা উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ।

উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ মাসুদ করিম, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি এবং ঢাকায় ব্রাজিল দূতাবাসের কাউন্সিলর মিল্টন ডিএফ কউটিনহ ফিলহ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান। এছাড়া সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, হাসানুজ্জামান বাবলু, ইলিয়াস হোসেন, খন্দকার রকিবুল ইসলাম, নাসিমুজ্জামান হিরু উপস্থিত ছিলেন।

১৫ কোটি টাকা ব্যয়ে দেশব্যাপী এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এর মধ্যে ১২ কোটি টাকা মাঠপর্যায়ে ব্যয় করা হচ্ছে। উপজেলা পর্যায়ে প্রতি ম্যাচে অংশগ্রহণের জন্য যাতায়াত ও খাবার বাবদ প্রতিটি দলকে দেয়া হচ্ছে ১০ হাজার টাকা। জেলা পর্যায়ে অংশগ্রহণকারী দল পাবে ১২ হাজার করে। বিভাগীয় পর্যায়ে অংশ নেয়া দলগুলোর জন্য ২৪ হাজার টাকা করে বাজেট রাখা হয়েছে। এ আসরের সেরা ৪০ জন ফুটবলারকে নিয়ে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের আয়োজন করা হবে।

উদ্বোধনী ম্যাচে নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউশি ইউনিয়নের মুখোমুখি হয় বারহাট্টা সদর ইউনিয়ন। এছাড়া কিশোরগঞ্জ জেলার সদর উপজেলা, রাজশাহী জেলার তানোর, নাটোর জেলার গুরুদাসপুর, বগুড়া জেলার সদর ও সোনাতলা, খুলনা জেলার পাইকগাছা, রুপসা, দাকোপ, কয়রা, দিঘলিয়া ও ডুমুরিয়া, বাগেরহাট জেলার ফকিরহাট, রামপাল, মোংলা, কচুয়া, চিতলমারী।

চট্টগ্রাম জেলার সাতকানিয়া, রাউজান, আনোয়ারা, ফটিকছড়ি, মিরেরসরাই, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট, ভোলা জেলার বোরহানউদ্দিন, ঝিনাইদহ জেলার মহেশপুর, চাঁদপুর জেলার শাহরাস্তিসহ আরও কয়েকটি উপজেলায় খেলা শুরু হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ