বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিননির্বাচনকে সামনে রেখে দক্ষিণ চট্টগ্রামে আট উপজেলায় আওয়ামী লীগের ৮টি কমিটি গঠন

নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ চট্টগ্রামে আট উপজেলায় আওয়ামী লীগের ৮টি কমিটি গঠন

দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনকে সামনে রেখে চিহ্নিত কুচক্রী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নিজেদের ঐক্য বজায় রাখতে পারলে এই সকল কুচক্রী গোষ্ঠীর সকল ষড়যন্ত্র নস্যাৎ হতে বাধ্য। শেখ হাসিনা যার হাতে নৌকা প্রতীক তুলে দেবেন তার পক্ষেই সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ব এই অঙ্গীকার নিয়েই সাংগঠনিক দায়িত্ব পালন করতে হবে। অহমিকা, জেদ বা অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে আত্মঘাতী। ২৯ আগস্ট অনুষ্ঠিত দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলমান উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সকলকে নীতিগত সমর্থন জানানোর আহবান জানানো হয়।

সভায় আগামী নির্বাচনে জয়লাভ নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন আটটি উপজেলা আওয়ামী লীগের সমন্বয় সুদৃঢ় করার জন্যে আটটি কমিটি গঠন করা হয় ও আগামী সেপ্টেম্বরের মধ্যে সদস্য সংগ্রহ কার্যক্রম সফলভাবে সমাপ্তি করা সহ আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, সহ–সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস, এডভোকেট এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, আবুল কালাম চৌধুরী, আইন সম্পাদক এডভোকেট মির্জা কছির উদ্দিন, সাবেক এম.পি চেমন আরা তৈয়ব, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জহির উদ্দিন, শ্রম সম্পাদক খোরশেদ আলম, আবু জাফর, নুরুল আবছার চৌধুরী, বোরহান উদ্দিন এমরান, ডা. তিমির বরণ চৌধুরী, আবদুল কাদের সুজন, কোষাধ্যক্ষ মুজিবুর রহমান সিআইপি, মুজিবুল হক, শাহনেওয়াজ হায়দার শাহীন, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, গোলাম ফারুক ডলার, এডভোকেট আবদুর রশিদ, কামরুন নাহার, সদস্য সাবেক চেয়ারম্যান নাছির আহমদ, ওমর ফরুক চেয়ারম্যান, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, দেবব্রত দাশ, মোস্তাক আহমদ আঙ্গুর, ছিদ্দিক আহমদ বিকম, বিজন চক্রবর্ত্তী, মাহবুবুর রহমান শিবলী, শাহিদা আক্তার জাহান, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল মোতালেব সিআইপি, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম জাহাঙ্গীর, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, লোগাহাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

সর্বশেষ