শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়চানাচুর খাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা

চানাচুর খাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া গ্রামে চানাচুর খাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬জন আহত হয়েছে। এদের মধ্যে ৫জনকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, মহিষামুড়া গ্রামের মোঃ শামিদুলের ছেলে এবং রফিকুলের ছেলের মধ্যে চানাচুর খাওয়াকে কেন্দ্র করে গত মঙ্গলবার ঝগড়া হলে একই গ্রামের মোঃ আব্দুস সোবাহানের পুত্র মোঃ শহিদুল ইসলাম উভয় শিশুকে চড় মেরে সরিয়ে দেয়। এতে ঐ দুই শিশুর পিতা এবং অভিভাবকরা বিচার প্রার্থী হলে গত বুধবার গ্রামের মাতব্বরগন বিচার বসালে রফিকুলরা বিচার না মেনে চলে যায়। শুক্রবার ঐ গ্রামের মৃত মহির প্রামানিকের পুত্র আবুল হোসেন, রফিকুল, শফি পাশা এবং একই গ্রামের হাসান ও আলীমুদ্দিনের নেতৃত্বে লোহার রড, রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে একই গ্রামের শহিদুল ইসলাম, আব্দুস সোবাহান, শামিদুল ইসলাম, শামিদুলের স্ত্রী সেলিনা খাতুন, মোছাঃ হালিমা খাতুনসহ পরিবারের অন্যান্য সদস্যদের পিটিয়ে, কুপিয়ে গুরুতর জখম করে। এদের মধ্যে শহিদুল আব্দুস সোবাহান, শামিদুল, সেলিনা ও হালিমাকে গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে আহত আব্দুস সোবাহান বলেন, ‘সন্ত্রাসীরা হামলা করে ক্ষান্ত হয়নি ওরা। এখনও প্রাননাশের হুমকি দিচ্ছে। খুব আতংকের মধ্যে আছি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’

আরও পড়ুন

সর্বশেষ