শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়চুয়াডাঙ্গায় জবাই করা লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় জবাই করা লাশ উদ্ধার

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

চুয়াডাঙ্গার দামুড়হুদার রামনাগর-গোপালপুর সড়কের ধারে জোলের মাঠ থেকে শাহাবুদ্দিন (৩৫) নামে এক আলমসাধু চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার লাশটি উদ্ধার করে পুলিশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত শাহাবুদ্দিন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

দামুড়হুদার উপজেলার জুড়ানপুর ইউপি চেয়ারম্যান কলাবাড়ি গ্রামের ইদ্রিস আলী জানান, শাহাবুদ্দিন সম্প্রতি নিজ গ্রামের স্বামী পরিত্যাক্তা বিলকিস খাতুনকে (২৫) ২য় বিয়ে করে। বিয়ের পর থেকে শাহাবুদ্দিনের সাথে তার পরিবারের সম্পর্কের অবনতি হয় এবং বাড়ির সাথে যোগাযোগ বন্ধ করে দেয় সে। তারপর থেকে শাহাবুদ্দি দিন দিন বিপথগামী হয়ে যায় এবং অস্বাভাবিক চলাফেরা শুরু করে। এরই মাঝে রোববার সকাল ৭টায় শাহাবুদ্দিনের কুপিয়ে জবাই করা লাশ পাওয়া গেল।

চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, শনিবার রাতে কোন এক সময় কে বা কারা তাকে হত্যা করে রেখে গেছে। গ্রামবাসীর মাধ্যমে পুলিশ ঘটনাটি জানতে পারে। লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, হত্যার নমুনা দেখে মনে হচ্ছে প্রফেশনাল কিলাররা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পারিবারিক কলহে, না কোনো চরমপন্থী সংগঠন তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ