রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১১ কেজি স্বর্ণসহ আন্তর্জাতিক চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। ২৯ আগস্ট দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান আটকের বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে মিজানুর রহমান বলেন, বিকেল ৪টার দিকে কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
র্যাব-২ পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে আটকদের বিস্তারিত নাম-পরিচয় জানানো হয়নি। বিকালে সংবাদ সম্মেলনে এসব বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব।




