রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদখেলার সময়ন্যাটওয়েস্ট ট্রফিতে সমতায় ফিরলো ইংল্যান্ড

ন্যাটওয়েস্ট ট্রফিতে সমতায় ফিরলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

ক্লিন্ট ম্যাককের হ্যাটট্রিকে বিপর্যস্ত ইংল্যান্ডকে অভাবনীয় জয় উপহার দিয়েছেন উইকেটরক্ষক জস বাটলার। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ন্যাটওয়েস্ট ট্রফিতে সমতায় ফিরলো ইংল্যান্ড।

২২৮ রানের মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে ম্যাককের ওয়ানডে ক্রিকেটের ৩৩তম হ্যাটট্রিকে মাত্র ৮ রানেই ৩ উইকেট খুইয়ে বসে ইংল্যান্ড। এরপর ওপেনার মাইকেল কারবেরি(৬৩) ও অধিনায়ক এউইন মরগান(৫৩) চতুর্থ উইকেট জুটিতে ১০৪ রান করে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন। কিন্তু এ দুজনের বিদায়ের পর ইংল্যান্ডের হাল ধরেন বাটলার। তাকে ৭ম উইকেট জুটিতে মুল্যবান সহযোগিতা দেন পেসার বেন স্টোকস। ৭৫ রান যুক্ত হয় এই জুটিতে। স্টোকস ৪৯তম ওভারে বিদায় নিলেও বাটলার চমকপ্রদ ব্যাটিং করে ৩ বল এবং ৩ উইকেট হাতে রেখেই ইংল্যান্ডকে জয়ের বন্দরে পৌছে দেন।
 শেষ পর্যন্ত মাত্র ৪৮ বলে ৫ বাউন্ডারি এবং দুটি ছক্কার মারে ৬৫ রান করে অপরাজিত থাকেন এই উইকেটরক্ষক। যা তাকে ম্যাচসেরা খেলোয়াড়ের সম্মানও এনে দেয়। অজিদের পক্ষে ম্যাককে ৩৯ রানে ৪ উইকেট নেন।
এই জয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ এ সমতায় ফিরলো ইংল্যান্ড। ফলে আগামি সোমবার সাউদাম্পটনে অনুষ্ঠেয় পঞ্চম ও চূড়ান্ত ম্যাচটি এখন ন্যাটওয়েস্ট ট্রফির অঘোষিত ফাইনালে পরিনত হয়েছে।
সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া ৪৮.২ ওভারে ২২৭(বেইলি ৮৭, ওয়েড ৩৬, ভোজেস ৩০, ওয়াটসন ২৫, ট্রেডওয়েল ৩/৫৩, র‌্যানকিন ২/৩১, ফিন ২/৪৩)
ইংল্যান্ড ৪৯.৩ ওভারে ২৩১(বাটলার অপঃ৬৫, কারবেরি ৬৩, মরগান ৫৩, স্টোকস ২৫, ম্যাককে ৪/৩৯)
আরও পড়ুন

সর্বশেষ