মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনরামুর দক্ষিণ মিঠাছড়ির সাবেক চেয়ারম্যান মনিরুল আলম চৌধুরীর ইন্তেকাল

রামুর দক্ষিণ মিঠাছড়ির সাবেক চেয়ারম্যান মনিরুল আলম চৌধুরীর ইন্তেকাল

monirul-alam-chowdhuryরামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সমাজসেবক ও রাজনীতিবিদ মনিরুল আলম চৌধুরী আজ ১৫ জুলাই সকাল ৭ টা ৪৫ মিনিটে কক্সবাজার শহরস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। মরহুমের বড় ছেলে সাদ উল আলম ও পারিবারিক সুত্রে জানা গেছে , আজ বেলা ২টায় বায়তুশ শরফ মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।  মাগরিবের নামাযের পর দক্ষিণ মিঠাছড়িতে তাঁর ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মরহুম মনিরুল আলম চৌধুরী রামু সমিতি,র প্রতিষ্ঠাতা উপদেষ্টা মরহুম আমিরুল কবির চৌধুরীর মামাত ভাই ও তাঁর দু সন্তান সাদ উল আলম ও ইয়াসিন মনির সোহাদ রামু সমিতির আজীবন সদস্য। মরহুম মনিরুল আলম চৌধুরীর শ্যালক বর্তমান বিচার বিভাগের বিচারপতি জে বি এম হাসান।

উল্লেখ্য, মরহুম মনিরুল আলম চৌধুরী প্রায় দু দশক দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

মরহুম মনিরুল আলম চৌধুরী’র মৃত্যুতে রামু সমিতি,ঢাকা গভীর শোকাহত।। রামু সমিতি সভাপতি নুর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক সুজন শর্মা স্বাক্ষরিত শোক বার্তায় মরহুমের আত্নার শান্তি কামনা করার পাশাপাশি রামু উপজেলার উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ