রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদটপপ্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ

প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ

উন্নয়ন ও অর্জনে অসাধারণ অবদান রাখার জন্য আগামী ২১ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যা‌নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লী‌গের পক্ষ থে‌কে গণসংবর্ধনা দেওয়া হ‌বে। আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক সড়ক ও প‌রিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন। ৮ জুলাই দুপু‌রে গু‌লিস্তানে আওয়ামী লী‌গের কেন্দ্রীয় কার্যাল‌য়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। গণসংবর্ধনা সফল করতে এ সভা হয়। ওবায়দুল কা‌দের ব‌লেন, বাংলা‌দেশ এখন উন্নয়‌নের মহাসড়‌কে, এমন‌কি বঙ্গবন্ধু স্যা‌টালাইট উৎক্ষেপণের পু‌রো কৃতিত্বই প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার। আওয়ামী লী‌গের সব নেতাকর্মীর উদ্দেশে তি‌নি ব‌লেন, এই গণসংবর্ধনা সফল করতে যার যার যে দা‌য়িত্ব তা পালন করতে হবে।

এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সঙ্গে সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, মানিকগঞ্জ, গাজীপুর, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ মহানগর ও মুন্সিগঞ্জের সভাপতি-সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট জেলা-মহানগরের অন্তর্গত দলীয় জাতীয় সংসদ সদস্যদের সঙ্গে যৌথসভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

সর্বশেষ