রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনম্যাক্স হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা

ম্যাক্স হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা

ত্রুটিপূর্ণ লাইসেন্সে অদক্ষ-অনভিজ্ঞ ডাক্তার-নার্স দ্বারা পরিচালিত নগরের মেহেদিবাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম ১০ লাখ টাকা জরিমানা করেছেন। ০৮ জুলাই সকালে শুরু হওয়া অভিযান চলে বিকেল তিনটা পর্যন্ত। অভিযানে নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। অভিযানে সহযোগিতা দিচ্ছেন ঢাকার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি ডা. দেওয়ান মো. মেহেদি হাসান, ওষুধ প্রশাসন চট্টগ্রামের তত্ত্বাবধায়ক গুলশান জাহান প্রমুখ। অভিযানকালে হাসপাতালটির রোগ নিরুপণ কেন্দ্র (ল্যাব), ফার্মেসিসহ বিভিন্ন বিভাগে ব্যাপক অনিয়ম দেখতে পান ম্যাজিস্ট্রেট। অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ে ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম ১৫ দিনের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী ত্রুটি-অনিয়ম সংশোধনের নির্দেশ দেন ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষকে।

আরও পড়ুন

সর্বশেষ