ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
রাজধানীর হাজারীবাগের রায়েরবাজার থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-২ এর একটি দল। ওই মাদক ব্যবসায়ীর নাম আবুল কালাম (৩০)। এ সময় তার কাছ থেকে ১৬টি জাতীয় পরিচয়পত্র, ১টি পাসপোর্ট, ৬টি মোবাইল ফোন ও নগদ ৩৫ হাজার টাকা জব্দ করা হয়। বুধবার রাত সাড়ে ১১টার দিক এ বিষয়ে আগারগাঁওয়ের র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করা হয়। র্যাব-২ এর সিনিয়র এএসপি রায়হান উদ্দিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে রায়েরবাজারের একটি বাসা থেকে আবুল কালামকে ৫হাজার পিন ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছে, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করতো। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




