শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামের নতুন ডিআইজি ফারুক

চট্টগ্রামের নতুন ডিআইজি ফারুক

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এসএম মনির-উজ-জামানকে বদলি করা হয়েছে। নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুককে। ০২ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামানকে পুলিশ অধিদফতরের ডিআইজি (টিআর) পদে বদলি করা হয়েছে। একই আদেশে চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে খন্দকার গোলাম ফারুককে। খন্দকার গোলাম ফারুক সর্বশেষ রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ