ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এবি ব্যাংক লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিচালক পর্ষদের কোন লভ্যাংশ না দেয়ার প্রস্তাবনা শেয়ার হোল্ডারবৃন্দ অনুমোদন করেন। সভায় পরিচালক হিসেবে ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরীকে নির্বাচিত এবং ফিরোজ আহমেদ ও মো. মেসবাহুল হককে পুনঃনির্বাচিত করা হয়। এতে পরিচালকগণের প্রতিবেদন, নিরীক্ষকের প্রতিবেদন এবং নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত হয় এবং বহিঃনিরীক্ষক হিসাবে এস এফ আহমেদ এন্ড কোং, চার্টার্ড এ্যাকাউনটেন্টসকে দ্বিতীয় মেয়াদে ২০১৮ সালের জন্য নিয়োগ অনুমোদিত হয়।
পরিচালনা পর্ষদের সভাপতি এম এ আওয়াল পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালকবৃন্দ এবং প্রেসিডেন্ট এন্ড ম্যানেজিং ডিরেক্টর মসিউর রহমান চৌধুরী। উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার, পৃষ্ঠপোষক, গ্রাহক-শুভানুধ্যায়ী এতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ১২ এপ্রিল এবি ব্যাংক ব্যাংকিং কার্যক্রমের ৩৬ বছর পূর্ণ করেছে। এই পরিক্রমায় গত ২০১৭ সালে ব্যাংকের নেট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২,২৭৭ কোটি টাকা এবং মোট সম্পদ ছিল ৩১,৪৬৫ কোটি টাকা।-বিজ্ঞপ্তি




