আন্দরকিল্লায় সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১৪২তম শাখার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শাখা উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান প্রখ্যাত শিক্ষাবিদ চবির সাবেক উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ, ব্যাংকের পরিচালক মিসেস জেবুননেসা আকবর ও উপ–ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী। বক্তব্য রাখেন ব্যাংকের চট্টগ্রামের আঞ্চলিক প্রধান মুহাম্মদ ফোরকানুল্লাহ ও শাখা ব্যবস্থাপক সৈয়দ এরশাদ হোসেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশের অর্থনৈতিক উন্নয়নের চলমান গতিধারায় সোস্যাল ইসলামী ব্যাংক আরও অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ব্যাংকের ভূমিকা আরও জোরালো হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ বর্তমান সরকারের ভিশন ২০২০ বাস্তবায়ন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে এসআইবিএলও গণমুখী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বলে সবাইকে আশ্বস্ত করেন।–বিজ্ঞপ্তি




