সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়যমুনার পানি বৃদ্ধি, ভাঙ্গনের কবলে সিরাজগঞ্জ

যমুনার পানি বৃদ্ধি, ভাঙ্গনের কবলে সিরাজগঞ্জ

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

যমুনা নদীর পানি বেড়ে মঙ্গলবার সকালে তা সিরাজগঞ্জের কাছে বিপদসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যেই জেলার অন্তত দেড় শতাধিক গ্রামসহ বিস্তৃর্ণ ফসলী জমি বন্যা কবলিত হয়ে পড়েছে।

এদিকে চৌহালী উপজেলা পরিষদ নদী ভাঙ্গনে কার্যকরী কোন পদক্ষেপ না থাকায় উপজেলা পরিষদে অবিস্থত সরকারী অফিস ও আবাসিক ভবনগুলো একের পর এক বিলীন হয়ে যাচ্ছে। সর্বশেষ সোমবার সকালে আকষ্মিক ভাবে যমুনায় বিলীন হয়ে গেছে উপজেলা বিআরডিবি অফিসের দুতলা ভবন। হঠাৎ করে এ ভবনটি বিলীন হওয়ায় এলাকা জুড়ে আতংকের সৃষ্টি হয়েছে। বর্তমানে উপজেলা পরিষদের মুল স্থাপনা ভাঙ্গন থেকে মাত্র ১০ গজ দুরে থাকায় তাও যে কোন সময় ভেঙ্গে যেতে পারে বলে পরিষদের কর্মকর্তা কর্মচারীরা আশংকা করছেন। চৌহালী উপজেলা প্রকৌশলী নাসির আহমেদ জানান, দীর্ঘ দিন ধরে যমুনা নদী তার করাল থাবায় ভাঙ্গন অব্যাহত রাখলেও সংশ্লিষ্ট দপ্তর কার্যকরী পদক্ষেপ নেয়নি। তাই ঘরবাড়ি আর আবাদী জমি বিলীনের পর এখন উপজেলা পরিষদের স্থাপনায় আঘাত হানছে। এর মধ্যেই অন্তত ১০/১২টি স্থাপনা বিলীন হয়ে গেছে।
অপর দিকে কাজীপুর উপজেলার চর গিরীশ ইউনিয়নের ভেটুয়া থেকে রুপসা পর্যন্ত নির্মিত বাঁধের অন্তত আধা কিলোমিটার এলাকা ধ্বসে পড়ায় অন্তত ৫০টি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এই উপজেলার শত বর্ষীয় ঢেকুরিয়া হাটটি এখন কোমর পানিতে ডুবে আছে। আকস্মিক এ বন্যায় জেলাবাসীর মধ্যে বন্যা আর ভাঙ্গন আতংক ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন

সর্বশেষ