বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপযুবদলের সাধারণ সম্পাদক টুকুকে আটক

যুবদলের সাধারণ সম্পাদক টুকুকে আটক

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, ১১ জুন দিনগত রাত সাড়ে ১২টার দিকে টুকুকে তার উত্তরার (সেক্টর-১৩, রোড-১৩, বাড়ি-২৭) বাসা থেকে আটক করেছে সাদা পোশাক এবং পোশাকধারী পুলিশ।

এদিকে, মঙ্গলবার সকালে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান বলেন, রাতে আটক করার পর থেকে এখনও পর্যন্ত কোনো বাহিনী স্বীকার করেনি যে তারা টুকুকে আটক করেছে। তবে আমরা জানতে পেরেছি তাকে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে রাখা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ