বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপকুমিল্লার এক মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন

কুমিল্লার এক মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন

নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে কুমিল্লায় দায়ের করা এক মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য মো. মাসুদ রানা জানিয়েছেন, বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর দু-একদিনের মধ্যে শুনানি হতে পারে। আইনজীবী আরো জানান, ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে বাসে দুষ্কৃতকারীদের ছোড়া পেট্রলবোমার ঘটনায় ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে এ মামলা করে। গত ২৮ মে কুমিল্লার একটি আদালতে জামিন আবেদন করেন খালেদা জিয়া। সে আবেদন নাকচ করে ৮ আগস্ট পরবর্তী দিন ঠিক করেন আদালত। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন আবেদন করেন খালেদা জিয়া।

আরও পড়ুন

সর্বশেষ