দক্ষিন জেলা আওয়ামী লীগের সেক্রেটারী মফিজুর আগামী নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য তৃনমূলের নেতা কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন । তিনি বৃহস্পতিবার পটিয়া রয়েল কমিউনিটি সেন্টারে দক্ষিনজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি চেমন আরা তৈয়ব ও বিজিএমই সহ সভাপতি এবং দক্ষিন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । মাহফিলে চট্টগ্রামের পটিয়ায় নৌকার মাঝি পরিবর্তন চাইলেন তৃণমূল আওয়ামী লীগ নেতারা ।
দীর্ঘদিন ধরে পটিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের মধ্যে যে বিরোধ সৃষ্টি হয়েছে আগামী নির্বাচনকে ঘিরে তা এখন আরো প্রকাশ্যে রূপ নিয়েছে। পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ারের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বিজিএমইএ সহ-সভাপতি মোহাম্মদ নাসির, সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব,জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি এম,এ জাফর, জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক একেএম আবদুল মতিন চৌধুরী, জেলা আ’লীগের বর্তমান কমিটির কৃষি বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুর রশিদ, জেলা আ’লীগের সাবেক নেতা মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব, জেলা আ’লীগ সদস্য সেলিম নবী, চৌধুরী মাহবুবুর রহমান, সিরাজুল ইসলাম মাস্টার, আশিষ তালুকদার, সৈয়দ নুরুল আবছার,মামুনুর রশিদ তরফদার, একেএম মোরশেদ, শওকত হাসান লিটন, ইমতিয়াজ সোহেল, আবু ছৈয়দ, মাঈনুদ্দিন চৌধুরী লিটন, কামাল উদ্দিন, মুক্তিমান বডুয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম লিটন, সাবেক সাধারণ সম্পাদক অনুজ বডুয়া,আলমগীর আলম।
প্রধান অতিথি মফিজুর রহমান বলেন, পটিয়াতে এস,এম, ইউছুপ, সুলতান আহমদ কুসুমপুরী লোভলালসার উর্ধ্বে থেকে দূর্দিনে আ’লীগে রাজনীতি করেছেন। আজকে রাজনীতিবিদদের নীতিনৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠেছে। অনেকে বাড়ি-গাডি, অট্টালিকা গড়ে তুলেছেন। আজকে অনেক নেতারা দলকে বাপের তালুক মনে করে রাজনীতিকে ক্ষতবিক্ষত করেছেন। একটি দুষ্টচক্রের হাতে রাজনীতি নির্মজিত। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন বিশ্বের রোল মডেল হিসেবে পরিনত করেছে। আগামী নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ভুমিকা রাখতে হবে।




