বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম নগর যুবদলের ৫ সদস্যের কমিটি ঘোষণা

চট্টগ্রাম নগর যুবদলের ৫ সদস্যের কমিটি ঘোষণা

মোশাররফ হোসেন দিপ্তীকে সভাপতি ও  মো. শাহেদকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর যুবদলের ৫ সদস্যের কমিটি ঘোষণা করেছে কেন্দ্র। ১ জুন রাতে ঘোষিত এ কমিটিতে মো. ইকবাল হোসেনকে সিনিয়র সহ-সভাপতি, মোশাররফ হোসেনকে যুগ্ম-সাধারণ সম্পাদক ও এমদাদুল হক বাদশাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে নব-কমিটির সাধারণ সম্পাদক মো. শাহেদ বলেন, রাত ১০টায় কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল অালম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫ সদস্যের কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ