এসময় সাদার্ন ইউনিভার্সিটির প্রতিনিধি দল ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানের সুস্থ ও দীর্ঘজীবন কামনা করে বলেন, আপনার দক্ষ নেতৃত্বে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার প্রত্যাশিত উন্নয়ন এবং সমৃদ্ধি ঘটেছে। উচ্চশিক্ষার মানোন্নয়নে আপনার গৃহিত বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে বেশ প্রশংসিত হয়েছে। এসময় সাদার্ন প্রতিনিধি দলের সদস্যরা ইউনিভার্সিটির বিভিন্ন বিষয় নিয়ে ইউজিসির চেয়ারম্যানের সাথে আন্তরিকভাবে আলোচনা করেন। ব্যস্ততার মাঝেও সময় দেওয়ায় অধ্যাপক আব্দুল মান্নানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সাদার্ন প্রতিনিধি দল।



