পবিত্র মাহে রমজান কে স্বাগত জানিয়ে দেবিদ্বারের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা শাখার উদ্যোগে স্বাগত মিছিল,দোয়া ও মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার বাদ আছর দেবিদ্বারের ঐতিহাসিক নিউ মার্কেট জামে মসজিদের সম্মূখ হতে স্বাগত মিছিলটি বের হয়ে কুমিল্লা-সিলেট মহাসড়ক ও পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দেবিদ্বার থানা মসজিদের সামনে সমাবেশ স্থলে এসে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি আলহাজ্ব মাওলানা ইমরান’র সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুজাহিদ কমিটি দেবিদ্বার শাখার ছদর ডা.মহসিন আলম,সাধারন সম্পাদক উপাধ্যক্ষ এ.টি.এম সাইফুল ইসলাম মাসুম। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেবিদ্বার উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা ইমরান। স্বাগত মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ‘র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



