রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবিলিভ ইন পিস, ওয়ার্ক টুগেদার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিলিভ ইন পিস, ওয়ার্ক টুগেদার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

BCCP news 9 May 2018বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) এর উদ্যোগে ‘চট্টগ্রাম স্টুডেন্ট অ্যান্ড পুলিশ এনগেজমেন্ট- স্টুডেন্ট লিডারশিপ ডেভেলপমেন্ট ওয়ার্কশপস প্রকল্প’র অধীনে ‘বিলিভ ইন পিস, ওয়ার্ক টুগেদার’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  কাজির দেউরিস্থ ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত সেমিনারে চট্টগ্রাম কলেজ থেকে ৫০ জন শিক্ষার্থী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর ১২ জন পুলিশ সদস্য ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ধর্মীয় নেতা, যুবসংগঠক, ব্যবসায়ী, নারী প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ একে ফজলুল হক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (নর্থ) আব্দুল ওয়ারীশ ও বিসিসিপির চট্টগ্রাম স্টুডেন্ট অ্যান্ড পুলিশ এনগেজমেন্ট- স্টুডেন্ট লিডারশিপ ডেভেলপমেন্ট ওয়ার্কশপস প্রকল্পের টিম লিডার ও উপ-পরিচালক মেহের আফরোজ এবং আমেরিকান অ্যাম্বাসির ইনফরমেশন কর্মকর্তা  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সেমিনারে ছাত্র-পুলিশ সমন্বয়ে ৬ টি ওয়ার্কশপ থেকে যুবসমাজ, কমিউনিটি ডেভেলপলমেন্ট এবং নেতৃত্ব, ইন্টারন্যাশনাল রিলেশন, ইন্টারফেইথ ডায়ালগ, র‌্যাডিক্যালাইজেশন ও পুলিশিং ইন বাংলাদেশ, ব্রিংগিং চেন্জ অ্যান্ড স্যোশাল মিডিয়া এবং কনটেম্পোরারি স্যোশাল্ ইস্যু অ্যান্ড কমিউনিটি রেসিলিয়েন্সি সম্পর্কে আলোকপাত করা হয়। স্টুডেন্ট-পুলিশ সমন্বয়ে বিভিন্ন কর্মশালা থেকে ধারণা পেয়ে একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ ও শৃঙ্খলময় ক্যাম্পাস গঠনকল্পে ছাত্র-পুলিশ উদ্বুদ্ধ হয়ে সমন্বিতভাবে দুরন্ত আশার আলো, স্যোশাল ওয়েলফেয়ার অ্যালায়েন্স, আলফা, আমরা দশ, সিভিল ওয়ার্কার ও ক্রিয়েটিভ সোসাইটি নামক ৬ টি ভিন্ন দলে ভাগ হয়ে ক্যাম্পাস ও কমিউনিটি পর্যায়ে বাস্তবমুখী উল্লেখযোগ্য সংখ্যক পদক্ষেপ হাতে নেয়। তাদের দ্বারা সম্পাদিত কাজের মূল্যায়ণ করে দুরন্ত আশার আলো, স্যোশাল ওয়েলফেয়ার এ্যালায়েন্স, আলফা দল রোল মডেল হওয়ার মর্যাদা লাভ করে। তাদের নানান উদ্যোগের ভিডিওচিত্রও সেমিনারে আগত অতিথিদের দেখানো হয়।
সেমিনারে অতিথিবৃন্দ সেরা কাজের স্বীকৃতিস্বরুপ ৩০ জন ছাত্র-পুলিশকে ‘রোল মডেল’ ব্যাজ পরিয়ে দেন। কাজের স্বীকৃতি পেয়ে ছাত্র-পুলিশ তাদের এই কাজের ধারা অব্যাহত রাখার দ্বীপ্ত প্রত্যয় ব্যক্ত করেন এবং উপস্থিত সুধীজনদের কাছে সহযোগিতা প্রত্যাশা করেন। সুধীজনরাও এমন উদ্যোগের ভূঁয়শী প্রশংসা করেন এবং এমন মহান উদ্যোগসমূহের জন্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিজ্ঞপ্তি

আরও পড়ুন

সর্বশেষ