রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে শিবিরের বিক্ষোভ

চট্টগ্রামে শিবিরের বিক্ষোভ

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

কেন্দ্রীয় সভাপতির মুক্তির দাবীতে ও জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের প্রতিবাদে গতকাল (রোববার) চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের উদ্যোগে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া কেরানীহাটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা ভারপ্রাপ্ত সভাপতি আসাদ উল্লাহ আদিলের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিল ও মিছিলোত্তর সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা বায়তুলমাল সম্পাদক তমিজ উদ্দীন আল হেলাল, অফিস সম্পাদক আ.ন.ম শোয়াইব, সাহিত্য সম্পাদক জালাল উদ্দীন, প্রচার সম্পাদক আজাদ চৌধুরী ও থানা নেতৃবৃন্দ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, শিবিরের সর্বোচ্চ মিনার কেন্দ্রীয় সভাপতিকে নির্মম নির্যাতন করে পঙ্গু করে দেয়ার ষড়যন্ত্র  করে সরকার। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও তাকে মামলা দিয়ে সরকার নজির বিহীন নৈরাজ্যের ইতিহাস সৃষ্টি করে। বিক্ষোভের মধ্য দিয়ে জনগণকে হুমকির মধ্যে ফেলতে চায় না শিবির।

কিন্তু এ সরকার জনগণকে অতিষ্ঠ করতে একের পর জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রহসনের রায় প্রদান সহ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে দেশকে অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে। স্বাধীনতা সকল মানুষের সুখ, শান্তি ও সার্বভৌমত্ব বিরাজ করতে অর্জন করা হয়। গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের মত প্রকাশের লক্ষ্যে তা অর্জিত হয়েছিল।

কিন্তু স্বাধীনতা যখন শাসকের ইচ্ছা পূরণে ব্যবহার করে বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করা হয়, তখন স্বাধীনতা রক্ষায় জনগণ আবার নেমে পড়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে। নিজেদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে নেতৃবৃন্দকে হীন চরিতার্থ করার জন্য আজকে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার যুদ্ধাপরাধী বা মানবতা বিরোধী অপরাধের নামে কোন স্বাক্ষী প্রমাণ ছাড়া প্রহসনের রায় দিয়ে জামায়াত নেতৃবৃন্দকে কলঙ্কিত করছেন।

তাতেই ক্ষান্ত হননি, আগামী নির্বাচনে জামায়াত নেতৃবৃন্দ ক্ষমতায় গেলে আওয়ামীলীগকে বিচারের কাঠগড়ায় দাড়াতে হবে এই ভয়ে জামায়াতের নিবন্ধন বাতিল করে দেশের সর্বোচ্চ বিচার বিভাগকে কলঙ্কিত করেছে। এজন্য এদেশে জনসাধারণ সরকারকে একদিন বিচারের কাঠগড়ায় হাজির করাবে। কোন অদৃশ্য শক্তির জোরে এ সরকার ক্ষমতাকে আকড়ে ধরে রাখতে পারবে না। অবিলম্বে কেন্দ্রীয় সভাপতির মুক্তি দিয়ে এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য সরকারের প্রতি আহবান জানান শিবির নেতৃবৃন্দ।

আরও পড়ুন

সর্বশেষ