রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়ইয়াবাসহ সঙ্গীত শিল্পী পারুল আটক

ইয়াবাসহ সঙ্গীত শিল্পী পারুল আটক

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

রাজধানীর সুবাস্তু নজর ভ্যালির ১০ম তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ইয়াবা, মদ ও বিয়ারসহ সঙ্গীত শিল্পী পারুল এবং তার তিন সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার রাত দুইটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকার উপপরিচালক গোলাম কিবরিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুবাস্তু নজর ভ্যালির ১০ম তলার এফ-১ ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় সঙ্গীত শিল্পী পারুল মাহবুবসহ তার তিন সহযোগীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, বিভিন্ন ব্র্যান্ডের মদসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় গুলশান থানায় মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ