সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদটপভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা গ্রেফতার করেছে দুদক

ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা গ্রেফতার করেছে দুদক

land kutubভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দীন ওরফে ভূমি কুতুবকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ০৮ এপ্রিল দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদকের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দুদক সূত্র বলছে, সরকারি জমি দখল ও অবৈধভাবে  অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় করা এক মামলায় কুতুব উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর গুলশানে ১০ কাঠা জমি ভুয়া আম মোক্তার দেখিয়ে নিজের শ্বশুরের নামে হস্তান্তর করেন তিনি। মামলার তদন্তকারী কর্মকর্তা মীর্জা জাহিদুল ইসলাম কুতুব উদ্দীনকে আটক করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ