সামাজিক নৈতিকতা বজায় থাকলে তরুণরা দেশবিরোধী কাজে যুক্ত হতে পারে না বলে মন্তব্য করেছেন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) উপাচার্য প্রফেসর ড. প্রভাত চন্দ্র বড়–য়া। তিনি বলেছেন, পরিবার থেকে নৈতিকতা শিক্ষা আর সামাজিক বন্ধনের গুরুত্ব তুলে ধরে সন্তানদের গড়ে তুলতে পারলে জঙ্গি কিংবা সন্ত্রাসবাদে তরুণরা কখনো যুক্ত হবে না। সমাজ যতদিন ইতিবাচক সমাজবন্ধন সৃষ্টি করতে না পারবে, ততদিন আমাদের ভবিষ্যত প্রজন্ম বিপথে যাবে। রাষ্ট্র কিংবা আইনশৃঙ্খলা বাহিনী এই প্রবণতা বন্ধ করতে পারবে না যদি না পরিবার তা করতে না পারে।
চট্টগ্রাম স্টুডেন্ট অ্যান্ড পুলিশ এনগেজমেন্ট- স্টুডেন্ট লিডারশিপ ডেভেলপমেন্ট ওয়ার্কশপস প্রকল্পের অধীনে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) থেকে ৫০ জন শিক্ষার্থী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর ১২ জন পুলিশ সদস্যের অংশগ্রহণে স্টুডেন্ট লিডারশিপ ডেভেলপমেন্ট ওয়ার্কশপে তিনি এসব কথা বলেন। ২৯ মার্চ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (নর্থ) মো. আব্দুল ওয়ারীশ ও বিসিসিপির চট্টগ্রাম স্টুডেন্ট অ্যান্ড পুলিশ এনগেজমেন্ট- স্টুডেন্ট লিডারশিপ ডেভেলপমেন্ট ওয়ার্কশপস-প্রোগ্রামের টিম লিডার ও উপ-পরিচালক মেহের আফরোজ প্রমুখ।
নগরীর কাজির দেউরিস্থ ব্র্যাক লার্নিং সেন্টারে বাংলাদেশ সেন্টার কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) আয়োজিত সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ করা হয়। কর্মশালায় যুব সমাজ, কমিউনিটি ডেভেলপলমেন্ট এবং নেতৃত্ব, ইন্টারন্যাশনাল রিলেশন, ইন্টারফেইথ ডায়ালগ, র্যাডিক্যালাইজেশন ও পুলিশিং ইন বাংলাদেশ, ব্রিংগিং চেন্জ অ্যান্ড সোশ্যাল মিডিয়া এবং কনটেম্পোরারি সোশ্যাল ইস্যু অ্যান্ড কমিউনিটি রেসিলিয়েন্সি সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেয়া হয়। এতে প্রশিক্ষক ছিলেন সাংবাদিক ও কবি আবুল মোমেন, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক নাইম আহমেদ, ডিএমপির কাউন্টার ট্যেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল মান্নান, ডিএমপির কাউন্টার ট্যেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম, বিটিআরএফ এর বিজনেস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সৈয়দ ফয়সাল আহমেদ, থিংক টয়াইজ-এক্ট ওয়াইজ এর ফাউন্ডার ইমরান আহসান এবং বিসিসিপির সহকারী পরিচালক (প্রশিক্ষণ) বাদল হালদার প্রমুখ।
উল্লেখ্য, চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বাংলাদেশ পুলিশের সদস্যদের নিয়ে চট্টগ্রামে ৬ টি কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এসব কর্মশালা থেকে স্বচ্ছ ধারণা লাভ করে অংশগ্রহণকারীরা তাদের আত্মউন্নয়ন ও পুলিশের সাথে ছাত্রদের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তারা সমাজ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মকা-ে অংশগ্রহণ করবে ও অন্যদেরকেও উদ্বুদ্ধ করবে।
সামাজিক নৈতিকতা বজায় থাকলে তরুণরা দেশবিরোধী কাজে যুক্ত হতে পারে না



