ঝিনাইদহের পল্লীতে পরকীয়ায় বাধা পেয়ে গাছে একই রশিতে ঝুলে শালী ও দুলাভাই আত্মহত্যা করেছে। মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার পূর্ববেতুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ শালি মুন্নি খাতুন ও দুলাভাই বিল্লাল হোসেনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সদর উপজেলার নারিকেল বাড়িয়া পুলিশ ফাড়ির ইনচার্জ বদিউর রহমান জানান, পূর্বতেতুলবাড়িয়া গ্রামের মন্টুর হোসেনের ছেলে বিল্লাল হোসেনের সাথে একই গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে সুমির বিয়ে হয়।
এর পর সুমির ছোট বোন মুন্নির সাথে বিল্লাল হোসেন পরকীয়ায় জড়িয়ে পড়ে। এক সপ্তাহ আগে বিল্লাল ও মুন্নি পালিয়ে যায়। পরিবারের সদস্যরা তাদের বাড়ি ফিরে আনে। তাদের পরকীয়া পরিবারের লোকজন বাধা দেওয়ায় মঙ্গলবার দিবাগত রাতে বাড়ির পাশের একটি কড়াই গাছের সাথে একই রশিতে দুজন ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তাদের দুজনের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বদিউর রহমান আরো জানান, প্রাথমিক ভাবে মনে হচ্ছে একটি আত্মহত্যা। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি।




