রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদটপখালেদার সঙ্গে দেখা করতে যাবেন ৬ আইনজীবী

খালেদার সঙ্গে দেখা করতে যাবেন ৬ আইনজীবী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে যাবেন ছয় আইনজীবী। বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। ২৬ মার্চ বিকেল ৩টায় কারাফটকে যাবেন আইনজীবীরা। কারাসূত্র জানায়, বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার রোববার দুপুর সোয়া ১২টার দিকে খালেদা জিয়ার আইনজীবীদের চিঠি কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়া আইনজীবীরা হলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আবদুর রেজাক খান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। কারা কর্তৃপক্ষ আইনজীবীদের তালিকা সম্বলিত চিঠি গ্রহণ করেন দুপুর সোয়া ১২টায়।

আরও পড়ুন

সর্বশেষ